সারাদেশ

উলিপুরে দূর্গম চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ১শ' ১০জন অসহায় শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও ১০জন শিশু শিক্ষার্থীকে জ্যাকেট উপহার দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম।

আরও পড়ুন: ফানুস জটিলতায় রাজস্ব কমলো ৩ লাখ

সোমবার (২ জানুয়ারি) দুপুরে হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদী বেষ্টিত দূর্গম চরাঞ্চল গুজিমারীতে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল হাতে পেয়ে হাসিমুখে আছিয়া বেওয়া, নুরজাহান, জয়গুন বেওয়াসহ অনেকেই বলেন- হামরা জারতে (শীত) কাহিল হয়ে গেছলং বাহে, পুলিশ হামাক কম্বল দিছে, এলা হামরা গরমোত থাকমো। হামরা দোয়া করি আল্লাহ ওমারগুলের ভাল করবে।

আরও পড়ুন: সিলিন্ডার প্রতি দাম কমল ৬৫ টাকা

এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রুহুল আমীন,এসআই মশিউর রহমান, এএসআই লতিফুল খবির, সিএনআই প্রতিবেদক জাহিদ হাসান, ভোরের পাতার আব্দুল মালেক প্রমুখ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা