সারাদেশ

বগুড়ায় ১২ জনের যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: বগুড়ার শহরের ঝোপগাড়ী এলাকায় ডিস ব্যবসায়ী রঞ্জু হত্যা মামলার অভিযুক্ত ১২ আসামিকে ১০ বছর পর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল।

আরও পড়ুন: বিদায়ী বছরে সড়কে ঝড়ল ৯৯৫১ প্রাণ

সোমবার (২ জানুয়ারি) দুপুরের দেড়টার দিকে দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ এই আদেশ দেন। আদেশে প্রত্যেক আসামির ২০ হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রিপন শেখ, রাজু শেখ, রিজু শেখ, আইনুল ইসলাম, রাবু শেখ, একরাম হোসেন ও খয়বর আলী জামিন নিয়ে পলাতক রয়েছেন। আদালতে উপস্থিত পাঁচজন আসামিরা হলো আজগর আলী, সিরাজুল ইসলাম, জিন্নাহ প্রাং, মাহফুজার রহমান ও আশরাফুল ইসলাম ওরফে আশরাফ।

প্রসঙ্গত, গত ২০১২ সালের ৭ জুলাই সকাল সাড়ে ৬টায় শহরের ঝোপগাড়ী এলাকায় প্রকাশ্যে রঞ্জুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা