সারাদেশ

নার্সিং ইনস্টিটিউটকে সহায়তা প্রদান

মোঃ সানাউল্লাহ, বরগুনা: বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ১২ তম ব্যাচের শিক্ষার্থীরা খাদ্য মেলার আয়োজন করেছে।

আরও পড়ুন: বিদায়ী বছরে সড়কে ঝড়ল ৯৯৫১ প্রাণ

সোমবার সকাল সাড়ে ১১ টায় নার্সিং ইনস্টিটিউট হল রুমে এ আয়োজন করেন তারা।

নার্সিং ইনস্টিটিউটের ইন্সপেক্টর ইনচার্জ মরিয়ম বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফজলুল হক সিভিল সার্জন,বরগুনার ও ডাক্তার ইউনুস আলী, সাবেক পরিচালক শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল। এ ছাড়া উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আদনান অনিক ও বরগুনা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সজীব আহম্মেদসহ ডাক্তার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আরও পড়ুন: কারাগারে সশস্ত্র হামলায় নিহত ১৪

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির সুন্দর আয়োজন ও ডিসপ্লে দেখে শিক্ষার্থীদেরকে টাকা উপহার দেন। এছাড়াও ব্যক্তিগত তহবিল থেকে ১২ দরিদ্র শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করেন তিনি। খাদ্য মেলায় শতাধিক খাদ্য সামগ্রী আইটেম ডিসপ্লে করেন শিক্ষার্থীরা।

এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির বলেন, আমার ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য সামান্য অর্থটুকু দিয়েছি। এছাড়াও যারা অসহায় দরিদ্র শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য আমার দোয়ার সবসময় খোলা। যে কোন বিষয়ে, যে কোন সময়, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি চেষ্টা করবো সহযোগিতা করার। বরগুনার নার্সিং ইনস্টিটিউটে যাতে করে আরো ভালো শিক্ষক আনা যায় সেটাও দেখবো । বরগুনা নার্সিং ইনস্টিউট হবে একটি ডিজিটাল নার্সিং ইন্সটিটিউট।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা