ফাইল ছবি
সারাদেশ

দেশের ৩ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এদিকে একদিনের ব্যবধানে ফের তিন জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

আরও পড়ুন: সিঙ্গাপুর গেলেন সেতুমন্ত্রী

সোমবার (০২ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত বৃহস্পতিবার দেশে মৃদু শৈত্যপবাহ শুরু হয়। শনিবার সকালে নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গল জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল, রোববার তা দূর হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সোমবার সকাল থেকে পঞ্চগড়, মৌলভীবাজার ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন: যুদ্ধের অবসান চাই

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ৯ দশমিক ৬, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ দমমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ওমর ফারুক বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা