সংগৃহীত ছবি
স্বাস্থ্য

ফের নার্সদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সব ক্যাডারকে প্রত্যাহার করে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে আজ থেকে আবারও কর্মবিরতি শুরু করেছেন নার্সরা।

আরও পড়ুন: অক্টোবরের ১ম সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু ২৫

সোমবার চট্টগ্রাম নার্সিং কলেজ অডিটরিয়ামে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে আয়োজিত সম্মেলনে ২ দিনের কর্মসূচির ঘোষণা দেন তারা।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে এই কর্মবিরতি পালন করবেন নার্স ও মিডওয়াইফরা। তবে জরুরি বিভাগ, ডায়ালাইসিস, জরুরি অস্ত্রোপচার, আইসিইউ, পিআইসিইউ, এনআইসিইউ এ কর্মসূচির বাইরে থাকবে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে গত ৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছেন নার্সরা।

আরও পড়ুন: ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর সারাদেশে ৩ ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা।পরে স্বাস্থ্য উপদেষ্টা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ১ অক্টোবর সন্ধ্যায় কর্মসূচি স্থগিত করা হয়।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম বলেন, মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তে সব নার্স, মিডওয়াইফ, শিক্ষার্থী এবং সংস্কার পরিষদ হতাশ। অধিদপ্তরের একজন পরিচালককে অধিদপ্তর থেকে প্রত্যাহার করে ওই পদে এবং মহাপরিচালক পদে এখনও যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করা হয়নি। এ অবস্থায় আমাদের এক দফা দাবি পূরণে আবার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা