সারাদেশ

নোয়াখালীতে বসতঘরে অগ্নিকান্ডে শিশু দগ্ধ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীল সেনবাগে একট রহস্যজনক অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসতঘরে থাকা শাহাদাত হোসেন (১০) নামের এক শিশু আগুনে দগ্ধ হয়েছে। পরে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: চাহিদার অতিরিক্ত দাবীগুলো পুরন করেছে সরকার

সোমবার (২ জানুয়ারি) ভোরে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের উত্তর রাজারামপুর গ্রামের জাইল্লা বাড়ি ওরফে আবদুল ওহাব মাস্টার পুরান বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ নামে এক ফল ব্যবসায়ীকে ওই বাড়িতে থাকতে দেয় বাড়ির মালিক আব্দুল ওয়াব মাস্টার। সোমবার ভোরে তিনি প্রতিবেশী জাকেরের ছেলে শাহাদাতকে ঘরে রেখে তার ছেলে কে নিয়ে বাজারে ফল ক্রয় করতে যান। এরপর প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন বসতঘর আগুন লাগার খবর। পরে স্থানীযরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্ত ততক্ষণে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা শিশুও আগুনে দগ্ধ হয়। অগ্নিকান্ডে ভুক্তভোগীর প্রায় ২লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: সোনাদিয়া দ্বীপে নিষেধাজ্ঞা !

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, এই বিষয়টি তিনি জাননে না।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা