সারাদেশ

বিস্ফোরণে দগ্ধ সেই জাহিদের মৃত্যু

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ মো. জাহিদ হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৩৪

রোববার (২৫ ডিসেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাহিদের শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল বলে জানান ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু-শনাক্ত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের চারজন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছিলেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে জাহিদের। মরদেহ মর্গে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (১৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ হন জাহিদ হোসেন। তার স্ত্রী রুমা আক্তার ও মেয়ে লাবনীও দগ্ধ হন। তারা দুজনই চিকিৎসাধীন। আর দগ্ধ ছেলে ইয়াসিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা