সারাদেশ

ড্রেজার ব্যবসার দ্বন্দ্বের জেরে কুপিয়ে জখম 

শফিক স্বপন মাদারীপুর: মাদারীপুরে ড্রেজার ব্যবসার দ্বন্দ্বের জেরে এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পারেভজ খাঁ নামে একজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : সিলেট সীমান্তে গুলিতে নিহত

রোববার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শহরের দরগাশরীফ এলাকায় এ ঘটনা ঘটে। আহত কাঁচামাল ব্যবসায়ী জামাল হাওলাদার (৫৫) সদর উপজেলার মহিষেরচর গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করেছিল পারভেজ খাঁ ও তার ছোটভাই শাওন খাঁ। শনিবার(২৪ ডিসেম্বর) রাতে কে বা কারা তাদের ড্রেজারের কয়েকটি পাইপ ভেঙে ফেলে। নিয়ে কেন্দ্র করে জামালের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় জামালের দুহাতের রগ কেটে পালিয়ে যান তারা। পরে গুরুতর অবস্থায় জামালকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে।

আহত জামালের স্ত্রী ইয়াসমিন বেগম জানান, পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এ ঘটনার বিচার দাবি করছি।

আরও পড়ুন : পলাশবা‌ড়ি‌ প্রেসক্লাবে আলোচনা সভা

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধ বালু উত্তোলন করে আসছে পারভেজ ও শাওন। তাদের ড্রেজারের পাইপ ভেঙে ফেলার জেরেই ধরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, মামলা রেকর্ড হলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা