সারাদেশ

জামায়াত-বিএনপির ৫৩৬ জনের বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বিশেষ ক্ষমতা আইনে বিএনপি ও জামায়াতের প্রায় ৫৩৬ নেতা-কর্মির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

আরও পড়ুন: মেঘনায় ডুবলো ৯০০ টন জ্বালানি তেল

রোববার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম।এর আগে, গতকাল শনিবার (২৪ ডিসেম্বর) রাতে সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসসআই) মোজাম্মেল বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন।

ওসি আনোয়ারুল ইসলাম আরও বলেন,গতকাল শনিবার সকাল ৯টার দিকে জেলা শহর মাইজদীতে জামায়াতের গণমিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করা হয়। মামলায় ৩৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০জনকে আসামি করা হয়।

অপরদিকে গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন ফারুক দাবি করেন, গতকাল শনিবার সকাল ৯টার দিকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, রাজবন্দীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে জেলা শহর মাইজদীতে জামায়াতের গণমিছিলে পুলিশ হামলা চালায়। এ সময় পুলিশের হামলায় ও গুলিতে ৩০ নেতাকর্মি আহত ও ১৯ জনকে গ্রেফতার করে।

জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন ফারুক বলেন, জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকারের নেতৃত্বে শান্তিপূর্ণ গণমিছিল মাইজদী পৌর বাজার পৌছলে পেছনের দিক থেকে পুলিশ হামলা ও গুলি চালায় । এ সময় জামায়াতের ৩০ জন নেতা কর্মি গুলিবিদ্ধসহ আহত হয়। পরে পুলিশ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাঈয়েদ আহমেদসহ ১৯ জন জামায়াত শিবিরের নেতা কর্মিকে গ্রেফতার করে সুধারাম থানার পুলিশ। আহতদের কে বিভিন্ন হাসপাতাল চিকিৎসা দেয়া হয়।

অপর এক প্রশ্নের জবাবে সুধারাম থানার (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ১৯জন জামায়াতের নেতা কর্মিকে গ্রেফতার করা হয়েছে। তিনি গুলি চালানোর বিষয়টি নাকচ করে বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি চালায়। জামায়াতের নেতাকর্মি উল্টো পুলিশের ওপর ককটেল হামলা চালায় বলেও তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন:নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান বলেন,গতকাল আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। পুলিশের সাথে আমাদের কোন সংঘর্ষ হয়নি। তবে আমি এই মামলার বিষয়ে এখনো অবগত নয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

ডারউইনে প্রথম দিনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট তাইজুল

অস্ট্রেলিয়া সফরে ডারউইনে প্রথম দিনের অনুশীলন শেষে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা