সারাদেশ

ভাইকে বাঁচাতে বোনের আকুতি

এহসানুল হক,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ): হাড় ক্যান্সারে আক্রান্ত ভাইয়ের জীবন বাঁচাতে আকুতি জানিয়েছেন বোন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের চরপুম্বাই গ্রামের সাইদুর রহমানের ছেলে জুনাইদুর রহমান(১৬) এর শরীরে ছড়িয়ে পড়া দুরারোগ্য মরনঘাতী ব্যাধি হাড় ক্যান্সারে আক্রান্ত।

আরও পড়ুন: মেঘনায় ডুবলো ৯০০ টন জ্বালানি তেল

সে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম ছাত্র। ২০২৩ সালে জুনাইদুর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। তার অসুস্থতার কারণে গত চারমাস আগে পড়ালেখা বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাই হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১ মাস চিকিৎসাধীন অবস্থায় ছিলেন জুনাইদুর। তাকে এক বছর চেন্নাই হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা। কিন্তু আর্থিক সংকটের কারণে তার পরিবার তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসেন। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পরিবারের পক্ষে আর এ ব্যায়বহুল চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায় জুনাইদুর রহমানের বোন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'জনতার ঈশ্বরগঞ্জ' গ্রুপের কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চান। মানবিক দিক বিবেচনা করে জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপ কর্তৃপক্ষ তাকে সহযোগিতার আশ্বাস দেন।

এবিষয়ে জানতে চাইলে জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের এডমিন ইসহাক জানান, আমরা জুনাইদুর রহমানের চিকিৎসার জন্য 'জনতার ঈশ্বরগঞ্জ' উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে আর্থিক সহযোগিতার ক্যাম্পেইন করার উদ্যোগ হাতে নিয়েছি। আমাদের সংগঠনের এডমিন- মডারেটরাও এবিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। আমরা আশাবাদী সকলের সহযোগিতার মাধ্যমে জুনাইদুরকে আবার বই -খাতা ও কলম হাতে স্কুলে যেতে দেখতে পারব।

জীবনের কঠিন পরিস্থিতি থেকে তাকে সুস্থ করে জীবন বাঁচাতে দেশের বাহিরে নিয়ে আরও উন্নত দীর্ঘমেয়াদী চিাকৎসার প্রয়োজন। জায়গা-জমি বিক্রি করে অনেক টাকা ছেলের চিকিৎসার পিছিনে খরচ করেছেন তার বাবা । ইতিমধ্যে ব্যয়বহুল চিকিৎসার ব্যয় মিটাতে গিয়ে আত্মীয় স্বজনের সহোযোগিতাসহ নিজেদের যা কিছু ছিল সর্বস্ব হারিয়ে আজ নিঃস্ব ও ঋণগ্রস্থ হয়ে পড়েছে তার বাবা ও কলেজ পড়ুয়া এক বোন। ভাইয়ের প্রতি বোনের অকৃত্রিম ভালোবাসার মূল্য দিতে গিয়ে দেশের সামর্থবান দানবীর বিত্তবান মানবিক মানুষের কাছে সহোযোগিতার আকুতি জানিয়েছেন জুনাইদের বোন সাবিহা নাহার। বড় বোন নাহার এইচএসসি পাশ করে ডিগ্রিতে ভর্তি হবে।

আরও পড়ুন: নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত

জুনাইদুর রহমানের চিকিৎসার আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা ও যোগাযোগ নম্বর-স্বেচ্ছাসেবী সংগঠন(জনতার ঈশ্বরগঞ্জ) ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।
০১৯৬৫০৯০৫২২(বিকাশ/নগদ)পার্সোনাল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা