সংগৃহীত ছবি
সারাদেশ

ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

সান নিউজ ডেস্ক: ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৩৪

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বলাশপুর এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়। পরে প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর সোয়া ১০টার দিকে বগি উদ্ধার করা হয়।

ময়মনসিংহের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-চট্রগ্রাম, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামি ট্রেন চলাচল বন্ধ ছিল। বগি লাইনচ্যুত হওয়ার খবরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার করে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু-শনাক্ত

সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার জানান, এক বছরে চারবার এ ট্রেনের একই বগি লাইনচ্যুত হলো। এতে স্পষ্ট হয়েছে সমস্যা বগিরই। দুটি তদন্তে লাইনের ত্রুটির কথা বলা হলে তারা লাইনও ঠিক করেন। কিন্তু অন্য সব ট্রেন চললেও একই ট্রেনের একই বগি লাইনচ্যুত হচ্ছিল। ট্রেনটি চট্টগ্রামে মেরামত কারখানায় নেওয়া হচ্ছিল।

ময়মনসিংহ রেলওয়ে ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. শাহীনুল ইসলাম বলেন, আগের জায়গাতেই ৭টা ৩৫ মিনিটের দিকে দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি ১৭ ডিসেম্বর লাইনচ্যুতের পর কারখানায় মেরামতের জন্য বুক দেওয়া হয়। মূলত ট্রেনটির বগির ট্রলির সমস্যা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা