মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলায় ৯ আ’লীগ কর্মী আহত। ( ছবি সংগৃহিত)
সারাদেশ

প্রতিপক্ষের হামলায় ৯ আ’লীগ কর্মী আহত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের আমতলী গ্রামে প্রতিপক্ষের হামলায় অন্তত আওয়ামী লীগের ৯ কর্মী আহত হয়েছে।

আরও পড়ুন : কৃষিতে ভূমিকা রাখছেন গ্রামীণ নারীরা

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাত ৭ টার দিকে সদরের চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক মোতা গাজী ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সুলতান কাজী বাবু ওরফে শুটার বাবুর নেতৃত্বে ওই হামলায় চালায়।

আহতরা হলেন : শাহাদাৎ হোসেন মুন্সী (৪০), আয়নাল (৩০), আল-আমিন (২৭), মো. জলিল ফকির (৪৮), মিনহাজ (৩৫), আমির (৩০), সাইফুল (৩৭), সুজন (৩০) ও নূর মুন্সীকে (৪০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : মানবাধিকার দিবস উপলক্ষে ময়মনসিংহে মানববন্ধন

আহতরা জানান, বিএনপির সন্ত্রাস বিরোধী মিছিলে অংশ নিতে তারা বিকেলে জেলা শহরে ছুটে যান। সেখান থেকে শহরের মুন্সীরহাট হয়ে ফেরার পথিমধ্যে ইউনিয়নের আমতলী গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ১০-১২ জনের একটি গ্রুপ অতর্কিতে ওই হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রসহ হামলা চালিয়ে, তাদের বেধড়ক মারধর করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত নেতা ও যুবলীগ নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে দাবি করেন আহতরা।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে যাত্রীদের চরম ভোগান্তি

এদিকে, আহত জলিল ফকিরের বাবা খোরশেদ ফকির বলেন, আমি আমতলী মোড়ে চা খাইতাছিলাম। আমার ছেলে আসল। আর ওরা আমাদের লোকজনসহ ছেলেদের এমন করে মারলো। ওদের বিচার করবো কে?

সদর থানার (ওসি) মো. তারিকুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১

চরকেওয়ার ইউনিয়ন যুবলীগের সভাপতি সুলতান কাজী ওরফে শুটার বাবু সাংবাদিকদের বলেন, আমি কোনো হামলার সঙ্গে জড়িত নই। একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা