সারাদেশ

বিদ্যুৎপৃষ্টে দাদা-নাতির মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে দাদা-নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ছাত্রলীগের সম্মেলনে প্রধানমন্ত্রী

মঙ্গলবার সকালে কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের মজিবর রহমান (৬০) মঙ্গলবার বাড়ির পাশের জমিতে বিদ্যুৎ চালিত সেচযন্ত্র দিয়ে সেচ কাজ করছিলেন। এ সময় তার নাতি কাওসার (৩) ওই সেচযন্ত্রের তারে জড়িয়ে যায়। কাওসারকে উদ্ধার করতে গেলে মজিবর রহমানও বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

আরও পড়ুন: ছাত্রলীগের জাতীয় সম্মেলন শুরু

এ ব্যাপারে কামরাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, বিদ্যুৎ চালিত সেচ যন্ত্রের তারে মজিবর রহমান ও তার নাতি বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সান নিউজ /এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা