সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে সেচ দিয়ে বন্যার পানি সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার (ওসি) মো.আনোয়ারুল ইসলাম। এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গাবুয়া বাজারে এই ঘটনা ঘটে।

নিহত মো. শাহাব উদ্দিন (৩৫) উপজেলার অনন্তপুর গ্রামের শফি উল্যাহ চৌকিদার বাড়ির মৃত রুহল আমিনের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিক ও প্লাম্বার মিস্ত্রি ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারের একটি তিনতলা ভবনের নিচ তলায় বন্যার সময় পানি জমে যায়। এরপর সেখানে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যার দিকে সেচ দিয়ে ওই পানি সরাতে উপর থেকে বিদ্যুতের সংযোগ দিয়ে মেশিন চালু করতে সুইচ দিতে গেলে ইলেকট্রিক মিস্ত্রি শাহাব উদ্দিন বিদ্যুৎপৃষ্টে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এরপর মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা