সংগৃহীত ছবি
সারাদেশ

হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানখাইয়া পাড়া এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. মামুন (৩০) নামে ১ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে এ লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ধানক্ষেতে ব্যক্তির গলাকাটা লাশ

মৃত যুবক, শালবাগান এলাকার মৃত নূর নবীর ছেলে।

মামুনের মামা মো. নূর হোসেন বলেন, বুধবার ভোরে ফোন কলে জানতে পারি মামুন স্লুইস গেট এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে। এরপর তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মামুন শালবাগান নিজ এলাকায় কাঠের ফার্নিচারের ব্যবসা করতেন। এ সময় মামুন চুরির অপরাধে এর আগেও বেশ কয়েকবার জেল খেটেছেন। তার লাশের পাশে ১টি মোটরসাইকেল পড়েছিল। তবে ধারণা করা হচ্ছে গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, হাসপাতাল থেকে জানানো হয়েছে ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর পরে পুলিশ সুরুতহাল রিপোর্ট তৈরি করছে। এ সময় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

সুখী দাম্পত্যের ৫টি কৌশল

অনেকেই মনে করেন যে সুখী দাম্পত্য জীবনের মূল উপাদান বড় রোমান্টিক আয়োজন, ব্যয...

যে ৭ অভ্যাস বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি

কিছু দৈনন্দিন অভ্যাস রয়েছে যা আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও ধীরে ধীরে আপনার হৃদ...

বাগেরহাটে একই পরিবারের তিনজনকে হত্যা, দাফন সম্পন্ন

বাগেরহাটের কচুয়া উপজেলায় হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের তিন সদস্যের দাফন সম্...

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হামলা

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা