কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত ৪
সারাদেশ

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত ৪

সান নিউজ ডেস্ক : কুমিল্লার খিলার ভুষুরিয়া এলাকার একটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত কক্সবাজার

নিহতরা হলেন : অটোরিকশার যাত্রী মনোহরগঞ্জের উত্তর হাওলা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মাকসুদুর রহমান (৬৫), একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ হাবিব (২২), লাকসাম উপজেলার খিলা ইউনিয়নের ভরণীখন্ড গ্রামের আবদুল হাইয়ের মেয়ে মইফুল বেগম (৩৫) এবং অটোরিকশা চালক উত্তর হাওলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪০)।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার।

আরও পড়ুন : টাঙ্গাইলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

স্থানীয়রা জানান,নোয়াখালী থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন খিলার ভুষুরিয়া এলাকার টুগুরিয়া রেল ক্রসিংয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘনাস্থলেই তিনজন মারা যান। আহত হন আরও কয়েকজন।

ওসি জসিম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্প দেখলেন মার্কিন মন্ত্রী

তিনি আরও জানান, আহত কয়েকজনকে স্থানীয় লোকজনরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। পরিবারের সদস্যরা আসলে নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা