নরসিংদী কলাবাগানে মিলল দুই মরদেহ
সারাদেশ

নরসিংদী কলাবাগানে মিলল দুই মরদেহ

সান নিউজ ডেস্ক : নরসিংদী জেলার রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের একটি কলাবাগান থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : উলিপুরে সরকারি অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে অভিযোগ

সোমবার (৫ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলাবাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রায়পুরা উপজেলার শেরপুর গ্রামের বেড়িবাড়ি এলাকার কলাবাগানগুলো খুবই নির্জন। এখানে মানুষের চলাচল কম।

সোমবার দুপুরে কলাবাগানে কাজ করতে এসে স্থানীয়রা বাগানে ১০ থেকে ১৫ হাত দূরত্বে দুইটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন : ফেনীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

এসময় তারা মরদেহের পাশে কিছু টাকাও পড়ে থাকতে দেখেন। মরদেহগুলোর মুখ থেঁতলে দেওয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে একটি মরদেহের গলাকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

পরে স্থানীয়রা খবর দিলে রায়পুরা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

এছাড়া খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর হোসেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন : চিকিৎসকের অবহেলায় গর্ভের সন্তানসহ মায়ের মৃত্যু!

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। এলাকার কেউ মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

তিনি আরও বলেন, রাতের কোনো এক সময় তাদের হত্যা করে এখানে ফেলে গেছে। মরদেহ সুরতহাল করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা