সারাদেশ

কুষ্টিয়ায় ইউএনওর গাড়ি ভাঙচুর

সান নিউজ ডেস্ক: কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল আকতার ও স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন খোকনের সমর্থকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান।

আরও পড়ুন: এমন জীবনসঙ্গী পেয়ে আমি ভাগ্যবান

শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খোকসা পৌরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার পর একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে খোকসা থানার ওসি ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২ নভেম্বর খোকসা উপজেলা পরিষদের উপনির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বেশ কয়েক দিন ধরেই চরম উত্তেজনা বিরাজ করছিল স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল আক্তারের সমর্থকদের মধ্যে। এরই জেরে শনিবার সন্ধ্যায় খোকসা বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল আক্তারের লোকজন স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেনের এক সমর্থককে মারধরের অভিযোগ তোলেন।

আরও পড়ুন: বৈদেশিক সহায়তা বন্ধ করার আবাস!

এ নিয়ে চরম উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আবারও শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। পরে পেছন থেকে হামলাকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি গাড়ি ভাঙচুর করে।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেন বলেন, আমার সমর্থকদের ওপর নৌকা প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়েছে। তাদের হামলায় আমার অনেক কর্মী আহত হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিকদের দুর্বলতা রয়েছে, পরিপক্বতা দরকার

অন্যদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবুল আকতার বলেন, মোতাহারের সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। এতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে।

এছাড়া জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, খোকসায় বেশ কয়েক দিন ধরেই নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইউএনওর গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি এসপি ও ডিসি দেখছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: দ. কোরিয়ায় নিহত বেড়ে ১৫১

এদিকে, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস বলেন, নৌকার প্রার্থী বাবুল আকতার ও স্বতন্ত্র প্রার্থী মোতাহার হোসেনের সমর্থকদের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমি ও ওসি ঘটনাস্থলে যাই। পরিস্থিতি স্বাভাবিক করে ফেরার সময় আমার সরকারি গাড়ির পেছনে ইট লাগে। এতে পেছনের গ্লাস ভেঙে যায়। ভাঙা গাড়িটি বর্তমানে থানায় রয়েছে বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে খোকসা থানার ওসি ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বিষয়টি নিয়ে কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বাগদাদে বিস্ফোরণ, নিহত ১০

এ ব্যাপারে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

ফেরার পথে হামলায় এসআইয়ের পিঠে ৪৩ সেলাই

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা