সাংবাদিকের উপর জননী বাস কর্মচারীদের সন্ত্রাসী হামলা
সারাদেশ
অতিরিক্ত ভাড়া ও নারী হয়রানির প্রতিবাদ

সাংবাদিকের উপর জননী বাস কর্মচারীদের সন্ত্রাসী হামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া ও নারীদের হয়রানির প্রতিবাদ করায় সাংবাদিক এমবি আলম (৫০) এর উপর জননী বাস কর্মচারীদের সন্ত্রাসী হামলা, মারধর ও তাকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। এ ঘটনায় নোয়াখালী ট্রাফিক পুলিশ জননী বাসটিকে আটক করেছে।

আরও পড়ুন : ঘর দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ ভিত্তিহীন

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে। এদিকে জেলাস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা ও বাস শ্রমিকের বিচার দাবি করেন।

আহত সাংবাদিক এমবি আলম স্থানীয় সাপ্তাহিক চলতি ধারার সম্পাদক। তিনি জানান, শনিবার দুপুরে চাটখিল বাজার থেকে জননী বাস যোগে স্বপরিবারে মাইজদী আসার পথে হালিমা দিঘী নামক স্থানে বাসের একজন হেলপার মহিলা যাত্রীদের সাথে খারাপ আচরণ ও অতিরিক্ত ভাড়া নেয়।

আরও পড়ুন : সৈয়দপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

বিষয়টি তার নজরে আসলে তিনি বাস কর্মচারীর বিরুদ্ধে প্রতিবাদ জানান। এতে বাস কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিক এমবি আলমকে মারধর ও শারিরীক ভাবে লাঞ্চিত করে এবং পরবর্তীতে কিশোর গাংদের নিয়ে ফোনে ডেকে এনে দ্বিতীয় দফায় হামলার চেষ্টা চালায়।

পরিস্থিতি বেগতিক দেখে তার স্ত্রী সাংবাদিক পরিচয় দিলে বাস যাত্রীরা এ হামলার প্রতিবাদ করে। বিষয়টি ট্রাফিক পুলিশকে জানালে তারা বাসটি আটক করে।

আরও পড়ুন : সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশ সমুন্নত রেখেই উন্নয়ন

এ ব্যাপারে জানতে চাইলে ট্রাফিক পুলিশ পরিদর্শক মো: সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে বাস মালিকদের লোকজনকে আসতে বলা হয়েছে, অন্যথায় তাকে শাস্তির আওতায় আনা হবে।

আরও পড়ুন : বাংলাদেশ-মিয়ানমার বৈঠক রোববার

এ ঘটনায় জেলাস্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা তীব্র নিন্দা ও বাস শ্রমিকের বিচার দাবি করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা