ঘর দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ ভিত্তিহীন
সারাদেশ

ঘর দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ ভিত্তিহীন

আমিরুল হক, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন ওই ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মো. ইমদাদুল হক।

আরও পড়ুন : সৈয়দপুরে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ দাবি করেন।

ইমদাদুল হক বলেন, আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়ার চুড়ান্ত তালিকা করা বা ঘর দেওয়ার ক্ষমতা আমার নয়। এ ছাড়া তালিকা থেকে নাম বাদ দেওয়ারও এখতিয়ার আমি রাখি না। অথচ একটি কুচক্রিমহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে সংবাদকর্মীদের মিথ্যা ও বিভ্রান্তমূলক তথ্য দিয়ে অপপ্রচারের চেষ্টা করছে।

ইতিমধ্যে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় এসব মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদ আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তা একভাগও সত্য নয়।

আরও পড়ুন : নীলফামারীতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

এমন মিথ্যা সংবাদ প্রচার করার কারণে তার মান-মর্যাদা ক্ষুন্ন হয়েছে। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের অনুরোধও করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উপহারের সরকারি ঘর পেতে কোন টাকা পয়সা লাগে না। আজ পর্যন্ত কোন ঘরের জন্য একটি টাকাও নেয়নি। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন : সেন্ট মার্টিন রক্ষায় পরিবেশ সমুন্নত রেখেই উন্নয়ন

যদি কেউ আবাসনে ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়ে থাকে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা