বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১
সারাদেশ

বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: দেশে আরও ৪ জনের প্রাণহানি

শনিবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমেনা বেগম (৪৫) ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বাগুনটাল গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।

আরও পড়ুন: অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি

এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক মহাসড়কের এলেঙ্গায় পৌঁছালে টাঙ্গাইলগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনা কবলিত ট্রাকের পেছনে একে একে উত্তরবঙ্গগামী রাজদুত পরিবহন, এসআই এন্টারপ্রাইজ ও নওগাঁ ট্রাভেলস ধাক্কা দেয়। এতে তিনটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ কমপক্ষে ৪০ জন আহত হয়। আহতদের মধ্যে দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমেনা বেগমের মৃত্যু হয়।

আরও পড়ুন: জাতিসংঘের ভূমিকায় মালয়েশিয়া ক্ষুব্ধ

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জহুরুল হক বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো রেকার দিয়ে সরিয়ে নেয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা