মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তায় গাছের সঙ্গে ধাক্কা লাগলে লিটন (১৫) নামে এক স্কুলছাত্রের নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পথচারী সহ দুই স্কুলছাত্র আহত হয়েছেন।

আরও পড়ুন: পায়রা সমুদ্রবন্দরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার ফলদা ঘোনা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন ফলদা রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও পাশ্ববর্তী উপজেলা গোপালপুর জোত আতাউল্লাহ গ্রামের আয়নাল মিঞার ছেলে। আহত পথচারী ফলদা এলাকার আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৪৫), বাকী দুইজন স্কুলছাত্র গোপালপুরের জোত আতাউল্লাহ গ্রামের রহিজের ছেলে শাওন (১৬) ও পিতাঃ (অজ্ঞাত) ছেলে মারুফ। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, নিহত ১৫

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে ৬টার দিকে এপ্যাসি মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু লিটন, শাওন ও মারুফ প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। মোটরসাইকেলটি লিটন চালাচ্ছিলো। ফলদা ঘোনার পাড়া এলাকায় পৌঁছলে প্রথমে পথচারি জয়নাল পরে ওয়ালের সাথে ধাক্কা লাগে। এতে চারজনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। আহত শাওন, মারুফ ও জয়নালের অবস্থা গুরুতর হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মারুফের পারিবারিক সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ডাক্তার মারুফের অবস্থা বেশি খারাপ দেখে ঢাকা রেফার্ড করেছে।

আরও পড়ুন: রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ

ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি খুবই মর্মান্তিক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা