ধলেশ্বরী নদীতে চোরাই ডিজেল জব্দ
সারাদেশ

ধলেশ্বরী নদীতে চোরাই ডিজেল জব্দ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর সংলগ্ন ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ২২ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোষ্টগার্ড। এ সময় ২ জনকে আটক করে তারা।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন

শুক্রবার দিবাগত গভীর রাত ৩ টার দিকে দু’টি ইঞ্জিন চালিত ট্রলার থেকে সমুদয় ডিজেল জব্দসহ ২ জনকে আটক করে নারায়নগঞ্জের পাগলা কোষ্টগার্ড সদস্যরা।

আটককৃতরা হচ্ছে- মো. জলিল সরদার (৪২) ও মো. তারেক রহমান (১৯)। এদের বাড়ি পটুয়াখালীর মহিপুর ও লক্ষীপুরের কমলনগর উপজেলায়।

আরও পড়ুন: জাপানে টাইফুনের আঘাত, নিহত ২

কোষ্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন ধলেশ্বরী নদীতে পাগলা কোষ্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।

আরও পড়ুন: রাশিয়ার তেল কিনবে ফিলিপাইন

এ সময় দু’টি ইঞ্জিন চালিত ট্রলারে তল্লাসি চালালে সমুদয় চোরাই ডিজেল জব্দ করতে সক্ষম হন। এ ঘটনায় ২ জনকে আটক করে।

তিনি আরও জানান, জব্দকৃত ডিজেলের বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। পরে জব্দকৃত ডিজেল ও আটককৃতদের সদর থানায় পুলিশের হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা