পলাশবাড়ীতে মিনা দিবস পালিত
সারাদেশ

পলাশবাড়ীতে মিনা দিবস পালিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা: "নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আজ ২৪ সেপ্টেম্বর শনিবার সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে “মিনা দিবস” পালিত হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন

দিবসটি পালনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়৷

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম এর সভাপতিত্বে সভায় "শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এ শ্লোগানে দিবসটির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন। এসময় উপজেলার গণমাধ্যমকর্মীগণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাশিয়ার তেল কিনবে ফিলিপাইন

আলোচনা সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা