ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের মামলা
সারাদেশ

ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি : বৃদ্ধা মায়ের ভরন পোষন না দেওয়ায় এবং স্বামীর পরিত্যক্ত সম্পত্তি প্রতারনার মাধ্যমে আত্মসাৎ করার চেষ্টা করায় রফিকুল ইসলাম (৪১) নামে এক ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রোকেয়া বেগম নামে এক বৃদ্ধা মা।

আরও পড়ুন : করোনায় ৫ জনের প্রাণহানি

তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সিঙ্গিয়া কলোনী পাড়ার মৃত আলহাজ্ব আবু তাহেরের স্ত্রী। আর আসামী রফিকুল ইসলাম ওই বৃদ্ধার বড় ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালে বালিয়া ইউনিয়নের সিঙ্গিয়া কলোনী পাড়ার মৃত আলহাজ্ব আবু তাহের ইন্তেকাল করেন। তার ত্যক্ত সম্পত্তির মালিক হওয়ার কথা দুই ছেলে ও তিন মেয়ে এবং তাদের মা। কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকে সীমাহীন কষ্ট নেমে আসে ওই বৃদ্ধার জীবনে ।

২০১৬ সালে বড় ছেলে রফিকুল ইসলাম পিতার সম্পত্তি ব্যাংকে বন্ধক রেখে ৬০ লক্ষ টাকা ঋন গ্রহন করে ব্যবসা শুরু করেন এবং কিছুদিনের মধ্যে সবটাকা নষ্ট করে ফেলেন।পরবর্তীতে ২০২১ সালে বড় ছেলে রফিকুল ইসলাম পিতার একমাত্র ওয়ারিশ মর্মে ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট বানিয়ে পিতার ত্যক্ত সহায় সম্পত্তি নিজের নামে নামজারি করে নেয়।

আরও পড়ুন : শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণী

বিষয়টি টের পেয়ে তার এক বোন সহকারী কমিশনার (ভুমি) বরাবরে অভিযোগের ভিত্তিতে রফিকুল ইসলামের একক নামীয় নামজারি বাতিল করে দেয়। এরপর থেকেই সে মায়ের ভরণপোষণ দেয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়।

শুধু তাই নয়,মৃত পিতার সাক্ষর জাল করে ভূয়া দানপত্র দলিল তৈরী করে পিতার সমস্ত সম্পত্তির মালিকানা নেওয়ার চেষ্টা চালায়। অন্য ভাই ও বোনেরা প্রতিবাদ করতে গেলে তাদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি দেয়।

ছেলে রফিকুল ইসলামের অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় এবং বৃদ্ধ মাকে ভরণ পোষন দেওয়ার পরিবর্তে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ায় উপায়ান্তর না পেয়ে তিনি আদালতের শরণাপন্ন হন।

আরও পড়ুন : মহামারি কাটিয়ে চাঙ্গা যুক্তরাষ্ট্র !

গত ১৩ সেপ্টেম্বর ম্যাজিষ্ট্রেট নিত্যানন্দ রায় মায়ের আবেদন পেয়ে ওসি ঠাকুরগাঁও সদর থানার ওসিকে মামলা হিসেবে রুজু করার আদেশ দেয়।

আদালতের নির্দেশে ১৫ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর থানার ওসি মামলা হিসেবে রুজু করেন এবং আসামি রফিকুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ দেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই সিদ্দীক হোসেন জানান, থানা থেকে মামলার তদন্তভার আমাকে দেয়া হয়েছে।

বৃদ্ধা রোকেয়া আক্তারের করা মামলায় রফিকুল ইসলাম পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা