সারাদেশ

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে একজনের মৃত্যু

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ঘাস তুলতে যাওয়ার সময় নাগর নদী পার হতে পানিতে ডুবে মফিজ উদ্দীন ওরফে ঝড়ু (৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ৷

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হরিপুর উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তের ৩৬৭/১ এস মানিকখাড়ী এলাকায় নাগর নদীতে এ ঘটনা ঘটে।

মফিজ উদ্দীন ওরফে ঝড়ু উপজেলার আমগাঁও ইউনিয়নের আমগাঁও গ্রামের মৃত রমিজ উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার ৩জন ব্যক্তি এক সঙ্গে ঘাস কাটার জন্য নাগর নদী পার হওয়ার সময় মফিজ উদ্দীন পানিতে তলিয়ে যায় ৷ পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা