সুন্দরগঞ্জে পরীক্ষায় নকলের ছড়াছড়ি
সারাদেশ

সুন্দরগঞ্জে পরীক্ষায় নকলের ছড়াছড়ি

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এসএসসি ও ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র নকলের ছড়াছড়ির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : করোনায় ৫ জনের প্রাণহানি

শিক্ষকদের সহযোগিতায় নকল করার ফলে অনেকটাই যেন দেখার কেউ নেই। উপজেলার পাঁচগাছি শান্তিরাম বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষায় গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইংরেজি ১ম পত্র পরীক্ষায় নকলের উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

কেন্দ্রটিতে যেভাবে নকল নিয়ে ছোটাছুটি করা হচ্ছে তাতে মনে হয় এটি পরীক্ষা কেন্দ্র নয়, নকলের প্রতিযোগিতা কেন্দ্র। কেন্দ্রে সাংবাদিক উপস্থিত হলে তাদের গাঁয়ে যেন জ্বালা লেগে যায়।

আরও পড়ুন : শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণী

তথ্য অনুসন্ধানে জানা যায় বিভিন্ন কোচিং সেন্টারের ও প্রাইভেট পড়ানো শিক্ষকরাই নিজ নিজ ছাত্রদের নকল দিতে ব্যস্ত সময় পার করছে।

কেন্দ্রে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। কেন্দ্র সচিবকে বিষয়টি অবগত করা হলে তিনি নড়েচড়ে বসেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা