উলিপুরে কৃষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪
সারাদেশ

উলিপুরে কৃষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুস সাত্তার (৫০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : করোনায় ৫ জনের প্রাণহানি

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ মিয়াজী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উলিপুর থানা পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে জমিসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলতে থাকা অবস্থায় পূর্ব বিরোধের জের ধরে ঘটনার দিন আব্দুস সাত্তার তাদের বসতবাড়ির ৫'শ গজ দক্ষিণ পূর্বদিকে জনৈক ব্যক্তির বন্ধকী জমিতে ধানক্ষেতে নিড়ানীর কাজ করা অবস্থায় অভিযুক্ত মোঃ দবির উদ্দিন(৬০), আবু বক্কর, আবু সামা(৪৫) ও লাভলী খাতুন(৪০) সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন পূর্ব শত্রুতার জের ধরে আব্দুস সাত্তারকে এলোপাতারি মারপিট করে গুরুত্বর জখম করে।

পরিবারের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় নৌকা যোগে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুস সাত্তার।

আরও পড়ুন : মহামারি কাটিয়ে চাঙ্গা যুক্তরাষ্ট্র !

এ ঘটনায় নিহতের স্ত্রী বিউটি খাতুন বাদী হয়ে উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির জানান, ঘটনার সাথে জড়িত দবির উদ্দিন, আবু বক্কর, আবু সামা, ও লাভলী খাতুনকে গ্রেফতার করা হয়েছে।

আসামীদের বুধবার (২১ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা