সারাদেশ

মুন্সীগঞ্জে জেলে ধরলো ১১ ফুট লম্বা অজগর

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার গনাইসার গ্রামে স্থানীয় মাছ ধরার জেলের (চাইয়ে) ১১ ফুট লম্বা অজগর সাপ ধরা পড়েছে। সাপটির ওজন প্রায় ১০ কেজি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সাপটিকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: নুসরাত ফারিয়ার সুখবর!

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে বিলের মাঝে মাছ ধরার চাই ওঠাতে গিয়ে সাপটিকে দেখতে পায় স্থানীয় বাবু খান। পরে বাবু খান ও তার বড় ভাই উসমান খান সাপটিকে উদ্ধার করে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উপজেলা বন বিভাগে হস্তান্তর করে।

জেলে বাবু খান বলেন, প্রতিদিনের মতো আজ ভোরে মাছ ধরার চাই উঠাতে যাই। চাই টান দেওয়ার সাথে সাথে সাপটি নড়াচড়া করতে শুরু করে। প্রথমে বড় মাছ ভেবে, আমার বড় ভাই ওসমানকে ডাক দেই। পরে চাইটি একটু উপরে উঠালেই বিশাল অজগর সাপটি দেখতে পাই। সেখান থেকে সাপটিকে উদ্ধার করে স্থানীয় সাংবাদিকদের জানাই। তারপর তাদের মাধ্যমে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করি।

স্থানীয় পাবেল চোকদার বলেন, এতো বড় সাপ এর আগে আমরা কখনো দেখি নাই। এটা দেখার পর থেকে আমরা, অনেক আতঙ্কে আছি।

টঙ্গীবাড়ি উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবির‌ খান বলেন, সাপ ধরার বিষয়টি জানতে পেরে আমি বেলা সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে আসি। সাপটি একটি অজগর। ১১ ফুট লম্বা হবে। এটি টঙ্গীবাড়ী বন অফিসে রয়েছে। উধ্বর্তন কতৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা