সারাদেশ
দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে

আ’লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল

সান নিউজ ডেস্ক: দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইমাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক।

আরও পড়ুন: বরগুনায় দূরপাল্লার বাস বন্ধ

রোববার (১৮ সেপ্টেম্বর) যাচাই-বাছাই শেষে ব্যাংকে ঋণ খেলাপির দায়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়। আজিজুল ইমাম চৌধুরী জেলা পরিষদের বর্তমান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দিনাজপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারা হলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল ইসলাম এবং যুব ও ক্রীড়া সম্পাদক তৈয়ব উদ্দিন চৌধুরী। স্বতন্ত্র পদে জেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: আ. লীগের আমলেই সুষ্ঠু ভোট হয়েছে

প্রসঙ্গত, জেলার ১৩টি সাধারণ সদস্য পদের বিপরীতে ৪৮ জন ও ৫টি সংরক্ষিত নারী সদস্য পদের জন্য ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে ৯ জন সাধারণ ও ২ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা