এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
সারাদেশ

এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

শওকত জামান, জামালপুর প্রতিনিধি : পরীক্ষা ভাল না হওয়ায় নিজ ঘরে আত্মহত্যা করেছে সারজিনা আক্তার (১৫) নামে এক এসএসসি পরিক্ষার্থী।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শহরের সীমারপাড় এলাকায় এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: আ. লীগের আমলেই সুষ্ঠু ভোট হয়েছে

রোববার( ১৮ সেপ্টেম্বর) রাত ৮ টায় নিজ ঘর থেকে ওই পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

নিহত সারজিনা আক্তার বকশীগঞ্জ শহরের সীমারপাড় গ্রামের সামশের আলীর মেয়ে। সে স্থানীয় সানরাইজ এডুকেয়ার একাডেমীর ছাত্রী।

আরও পড়ুন: বিশ্বে কমেছে মৃত্যু ও শনাক্ত

পরিবারের সদস্যদের বরাত দিয়ে বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম জানান, শনিবার সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলা ২য় পত্র পরীক্ষা দেয় সারজিনা। পরীক্ষা কেন্দ্রেই অসুস্থ্য হয়ে পরে সে। ঠিকমত পরীক্ষা দিতে না পারায় অভিভাবকদের ভয়ে আত্মহত্যা করে এই পরীক্ষার্থী।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঝুলন্ত মৃতদেহের খবর পেয়ে বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ময়না তদন্তের জন্য নিহতের মৃতদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা