সারাদেশ

বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: আত্বীয় বাড়ি থেকে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইবাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বামী-স্ত্রী হলেন- ভুঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলাদহ ভরট মাছুহাটা গ্রামের সত্যেন্দ্র মোদক (৭০) ও তার স্ত্রী মিনতি রানী মোদক (৬০)‌।

নিহতের ভাতিজা নিলিপ বাবু জানান, আমার চাচা চাচী বগুড়ায় বেড়াতে গিয়েছিলো, সেখান থেকে বাড়ি আসার পথে বাস থেকে টাঙ্গাইল আশেকুর নেমে বাসায় যাওয়ার জন্য মহাসড়কে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার বগুড়া থেকে বাসযোগে টাঙ্গাইলে বাইপাস আশেকপুর এসে বেলা ৩টার দিকে বাসথেকে নেমে মহাসড়ক পার হতে ই স্বামী-স্ত্রী। এসময় মহাসড়কে একটি অজ্ঞাত গাড়ী চাপায় ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। ‌তবে পুলিশ বাসটিকে আটক করতে পারেনি। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা