সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে দুই যুবক খুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এছাড়া উখিয়া ক্যাম্পে আরও এক রোহিঙ্গা যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

রোববার (১৮ সেপ্টেম্বর) ভোরে এক দল সন্ত্রাসী মো. ইলিয়াস নামের ওই রোহিঙ্গাকে বাসা থেকে বের করে পিটিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা জানায়, ভোররাতে কয়েকজন তাকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরে মৃত্যু নিশ্চিত করে তারা পাহাড়ের দিকে চলে যায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ইলিয়াস একসময় ডাকাত সালমান শাহ গ্রুপের সদস্য ছিল। তবে পরে সে ওই গ্রুপ থেকে বের হয়ে যায়, থানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী জানান, রাত তিনটার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মো. জোহার (২০) নামে এক যুবককে দোকান থেকে বের করে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা।

আহত অবস্থায় তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা