বাসচাপায় প্রাণ গেলো ইমাম-মুয়াজ্জিনের
সারাদেশ

বাসচাপায় প্রাণ গেলো ইমাম-মুয়াজ্জিনের

সান নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর রাজবাঁধ এলাকায় বাসচাপায় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: আ. লীগের আমলেই সুষ্ঠু ভোট হয়েছে

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে মহানগরীর হরিণটানা থানার রাজবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইমাম হাফেজ মো. শরিফুল ইসলাম (২২) ও মুয়াজ্জিন মো. বেল্লাল হোসেন (২৫)।

আরও পড়ুন: বিশ্বে কমেছে মৃত্যু ও শনাক্ত

বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।

নিহত হাফেজ শরিফুল ইসলাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাটাবুনিয়া এলাকার মো. কাওছার হোসেনের ছেলে এবং বেল্লাল হোসেন রাজবাঁধ এলাকার মো. মোস্তফার ছেলে।

ইমাম ও মুয়াজ্জিনের নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে এলাকাবাসী।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মার্টিন রাইজার

পুলিশ ও এলাকাবাসী বলেন, শরিফুল ইসলাম ও বেল্লাল হোসেন রাজবাঁধ থেকে মাদানীনগর মাদরাসা যাওয়ার জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে একটি দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অবরোধ করে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ঘাতক বাস এবং চালককে গ্রেফতারের আশ্বাসের প্রেক্ষিতে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা