মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পরীক্ষার্থী নিহত
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পরীক্ষার্থী নিহত

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামে শুক্রবার(১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম খান(১৫) ও শাকিল খান(১৫) নামে দাখিল পরীক্ষার্থী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় তাদের অপর বন্ধু রানা মিয়া(১৭) গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধ থামাতে ভূমিকা রাখছেন এরদোগান

নিহত নাঈম খান ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে ও শাকিল খান একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তারা তিন জনই এবার উপজেলার মূলবাড়ী দারুস সন্নাহ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিচ্ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে তিন বন্ধু মোটরসাইকেলযোগে স্থানীয় ছনখোলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে আজাদিয়া দাখিল মাদ্রাসার সামনে পৌঁছলে একটি ব্যাটারি চালিত অটোভ্যানের সাথে সংঘর্ষে তিন বন্ধু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুই জনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শাকিলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১ টার দিকে শাকিলের মৃত্যু হয়। নাঈমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

আরও পড়ুন: রানির স্মৃতি উজ্জ্বল রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আজহারুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত হওয়ার খবর পেয়েছেন। দুর্ঘটনাটি উপজেলার প্রত্যন্ত এলাকা এগারকাহনিয়ায় ঘটেছে। তাছাড়া একজনকে ময়মনসিংহ ও একজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তবে তাদের মরদেহ থানায় আনা হয়নি। বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা