সারাদেশ

 ধর্মীয় উস্কানিদাতাদের শিকড় উপড়ে ফেলা হবে

নোয়াখালী প্রতিনিধি : ধর্মীয় উস্কানিদাতাদের শিকড় উপড়ে ফেলার কঠোর হুশিয়ারি উচ্চারণ করে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম পিপিএম বলেেছেন,ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম নিয়ে কেউ উস্কানিমূলক কথাবার্তা ও গুজব ছড়াবেন না। গুজব রটনাকারীদের প্রশাসনের হাতে ধরিয়ে দিবেন।

আরও পড়ুন : কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়ন ও রাজগঞ্জ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি বলেন,যারা ধর্ম নিয়ে দাঙ্গা সৃষ্টি করতে চায় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের ছাড় দেওয়া হবে না।কঠোর শাস্তির মোকাবেলা করতে হবে তাদের। নোয়াখালীর সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরার আওতায় ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরোও জোরদার করা হবে বলে জানান এসপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনিসহ বিট পুলিশিং অফিসার ছয়ানি ও রাজগঞ্জ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা