সারাদেশ

মাটির দেয়াল ধসে নিহত ১

সান নিউজ ডেস্ক: গাজীপুরের কাপাসিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে বড় ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ছোট ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাবেদ আলী খান।

আরও পড়ুন: কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দিঘধা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. নাঈম হোসেন (২৯)। তার বাবার নাম মো. সিদ্দিকুর রহমান। এ ঘটনায় আহত হন তারই ছোট ভাই মো. নাদিম। নাঈম পড়াশোনা শেষ করে বিভিন্ন চাকরি ও বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। আর নাদিম মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমানের বাড়ি উপজেলার দিঘধা গ্রামের কাচারি মোড় এলাকায়। তার দুটি মাটির ঘর। এক ঘরে তিনি ও তার স্ত্রী এবং অন্য ঘরে থাকতেন দুই ছেলে নাঈম ও নাদিম। প্রতিদিনের মতো সব কাজ শেষ করে রাত ১১টার দিকে নাঈম ও নাদিম এক ঘরে ঘুমাতে যান।

আরও পড়ুন: বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

এর মাঝে রাত ১২টার দিকে হঠাৎ করেই বিকট শব্দে ধসে পড়ে ঘরের দেয়াল। এ সময় মাটির একটি বড় খণ্ডের নিচে চাপা পড়ে নাঈম। আহত অবস্থায় নাদিমকে উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে নাঈমকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাবেদ আলী খান বলেন, আমরা রাত ১২টা ১৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় নাদিম একটি বড় মাটির খণ্ডের নিচে চাপা পড়ে ছিল। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মতিঝিলে বোমা উদ্ধার, আহত ১

রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে র...

বিশ্বকাপের চমক ভোজিনিয়ার নতুন ক্লাব

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দ...

সঙ্গীকে জানাবেন না এই ৫ বিষয়

ভালোবাসা সচ্ছতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে...

ফেসবুকে নতুন ভেরিফায়েড সুবিধা

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা