সারাদেশ

গাছের চাড়া ধ্বংসের অভিযোগে মামলা

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের রোপণকৃত চার হাজার ১০০ আকাশমনি গাছের চারা রাতের আঁধারে উপড়ে ফেলার অভিযোগে শামীম চেীধুরীসহ সাতজনের নাম উল্লেখ করে আজ্ঞাত ১০/১২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ভালুকা রেঞ্জের বিট অফিসার বাদি হয়ে ৭ জুলাই মডেল থানায় মামলাটি করেন।

আরও পড়ুন : স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ থাকতে হবে

বনবিভাগ সূত্রে জানা যায়, ভালুকা রেঞ্জের ধামশুর মৌজার ৯৭৮ নম্বর দাগে (গাদুমিয়া গ্রামে) মোট ভূমি রয়েছে ১১ একর ৫৪ শতাংশ। তার মাঝে বন বিজ্ঞপ্তিত ৮ একর ৬০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে জনৈক প্রভাবশালী শামীম চৌধুরীগং জবর দখল করে রেখেছিলেন। গত ২৫ জুন জবর দখলকৃত বনভূমি উদ্ধার করে চার একর ভূমিতে চার হাজার ১০০ আকাশ মনি চারা রোপণ করে। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই গত রোববার (২ জুলাই) রাতের আঁধারে রোপণকৃত চারাগুলো উপড়িয়ে ফেলা হয়। ওই ঘটনায় হবিরবাড়ি বিট কর্মকর্তা মোঃ আশরাফুল আলম খান বাদি হয়ে শামীম চৌধুরী, জুলহাসউদ্দিন, জিয়া, রাজু, আনোয়ার, রাহুল ও রাসেলের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের নামে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় একটি সূত্র জানায়, গাছের চাড়া উপড়ে ফেলার ঘটনায় উল্লেখিত ব্যক্তিদের সাথে আরো বেশ কয়েকজন জড়িত থাকলেও রহস্যজনক কারণে তাদের নামে মামলা হয়নি।

আরও পড়ুন : ভারতে ভারী বৃষ্টিতে নিহত বেড়ে ২৮

ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিট কর্মকর্তা মোঃ আশরাফুল আলম খান বলেন, ধামশুর মৌজার ৯৭৮ দাগে মোট ১১ একর ৫৪ শতাংশ জমির মাঝে বনবিভাগের ৮ একর ৬০ শতাংশ জমি জনৈক প্রভাবশালী শামীম চৌধুরীগং দীর্ঘদিন ধরে জবর দখল করে রেখেছিলো। গত ২৫ জুন দখলিয় জমি উদ্ধার করে প্রায় চার একর জমিতে আকাশমনি চারা রোপণ করা হয়। কিন্তু এক সপ্তাহের মাথায় রাতের আঁধারে সবগুলো চারা উপড়িয়ে পুনরায় জবরদখলের চেষ্টা করা হয়। এ ঘটনায় বনভূমি দখলের প্রধান ব্যক্তি শামীম চৌধুরীসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনের নামে বনআইনে মামলা দায়ের করা হয়েছে এবং পূনরায় ওই জমিতে গাছের চারা রোপণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা