ফাইল ছবি
সারাদেশ

কাঁঠাল নিয়ে সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঐ গ্রামের আবদুল লতিফের ছেলে নুরুল হক, আবদুস সুফির ছেলে বাবুল মিয়া ও আবদুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া।

স্থানীয়রা জানান, গতকাল রবিবার বিকালে গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাইমরল এবং মালাদার গোষ্ঠীর লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে আজ সকালে দুই গোষ্ঠীর লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। রক্তক্ষয়ী এ সংঘর্ষে ঘটনাস্থলে সরাইমরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন এবং উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মিয়াও মারা যান। জায়গা নিয়ে এ দুই গ্রুপের বিরোধ ছিল। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরও পড়ুন: ভাইয়ের হাতে ভাই খুন

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা