সারাদেশ

নোয়াখালীতে ৩ হাসপাতালকে জরিমানা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বিভিন্ন অপরাধে তিনটি হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন : স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ থাকতে হবে

সোমবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসানের নেতৃত্বে জেলা শহর মাইজদী শহরে এ অভিযান চালানো হয়।

এ সময় নোয়াখালী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কে এইচ তাসফিকুর রহমান ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. মো. সোহরাব হোসেনসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : কিন্ডারগার্টেনে ছুরি হামলায় নিহত ৬

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র হালনাগাদ না থাকা, প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকায় ডক্টরস ডায়গনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আজগর আলীকে ৩ লাখ ৫০ হাজার টাকা, নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আব্দুস সাত্তার ফরাজীকে ৫০ হাজার টাকা ও এ্যাপোলো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক গৌতম ভদ্রকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, নোয়াখালীতে প্রায় পাঁচ শতাধিক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। যার অধিকাংশই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মনীতির তোয়াক্কা না করে তাদের ব্যবসা চালিয়ে আসছে। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন সময় চিকিৎসা নিতে আসা রোগীরা ভুল চিকিৎসাসহ নানা হয়রানির শিকার হন। জনসাধারণকে ভুল চিকিৎসাসহ নানা হয়রানির শিকার হতে রক্ষার্থে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা