শোক দিবসে আ.লীগের দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন
সারাদেশ

শোক দিবসে আ.লীগের দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন

নোয়াখালী প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ উপজেলা কোম্পানীগঞ্জে দুই গ্রুপের পৃথক পৃথক নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করেছে।

আরও পড়ুন: টুঙ্গিপাড়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সোমবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে বসুরহাট পৌরসভা হলরুম ও বসুরহাট ডাক বাংলোর হলরুমে দুটি গ্রুপ পৃথক এ কর্মসূচির আয়োজন করে। একই সময়ে কাছাকাছি স্থানে কর্মসূচির কারনে অনাকাঙি পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন ছিল।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের তিন ভাগনের নেতৃত্বাধীন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সমর্থিত উপজেলা আওয়ামী লীগের একাংশ দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে দুপুর পৌনে ১টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে বসুরহাট বাজারে শোক র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বসুরহাট ডাক বাংলোয় গিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মধ্যাহৃ ভোজের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩ সৈন্য নিহত

এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক নাজিম, সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকীন রিমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহীন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন প্রমূখ।

অপরদিকে ওই একই ব্যানারে সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার নেতৃত্বাধীন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অপর অংশ দিবসটি উপলক্ষে শোক র‌্যালি ও আলোচনার সভা ও মধ্যাহৃ ভোজের আয়োজন করে।

আরও পড়ুন: ২৫ বছরের মধ্যে ভারত উন্নত দেশ হবে

এ সময় উপস্থিত ছিলেন কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল,সহ-সভাপতি হাসান ইমাম বাদল, সাধারণ সম্পাদক মো.ইউনুছ,সিরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন প্রমূখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা