প্রতীকী ছবি
সারাদেশ

বজ্রপাতে কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুই কৃষক গুরুতর আহত হয়। সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩ সৈন্য নিহত

নিহত মো. নজরুল ইসলাম (২৫) উপজেলার চরবাটা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের খুরশিদ মাঝি বাড়ির আবদুল মালেক ওরফে মানিকের ছেলে। আহত ব্যক্তিরা হলেন, একই গ্রামের মো. হারুন (৩৫) ও মাসুদ (২৮)। স্থানীয়দের সহায়তায় আহতদের নোয়াখালী সদরের একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।

চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ জানান, সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের একটি জমিতে তিন কৃষক ধানের চারা রোপণ করছিলেন। ওই সময় বজ্রপাতে তিন কৃষক আহত হয়। এদের মধ্যে মো. নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা