শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন প্রধান শিক্ষক
সারাদেশ

শিক্ষার্থীকে পিটিয়ে আহত করলেন প্রধান শিক্ষক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মো: ছিদরাতুল মুনতাছির রিজভী নামে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: আন্দোলনকারীদের ডিস্টার্ব করবেন না

অভিযোগে জানা যায়, উপজেলার হবিরবাড়ি গ্রামের মো: শামছুদ্দিন খানের ছেলে ৮০ নম্বর হবিরবাড়ি পাখিরচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মো: ছিদরাতুল মুনতাছির রিজভী ১১ আগস্ট স্কুল ছুটির পর বাড়ি যাচ্ছিলো। এ সময় কয়েকজন ছাত্রকে দিয়ে রিজভীকে ধরে আনেন। পরে তাকে প্রধান শিক্ষক জসিম উদ্দিন লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন। খোঁজ পেয়ে পরিবারের লোকজন আহত রিজভীকে উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে চিকিৎসা দেন।

আহত রিজভীর পিতা শামছুদ্দিন খান জানান, তার ছেলেকে কি কারণে পেটানো হয়েছে, তা তারা জানা নেই। এ ঘটনায় তিনি নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত আভিযোগ দায়ের করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন জানান, স্কুল শিক্ষার্থী রিজভীকে পিটুনীর কথা অস্বীকার করে বলেন, ছাত্ররা নিজেরা মারামারি করেছে।

আরও পড়ুন: তাইওয়ানে ঢুকে পড়েছে চীনের যুদ্ধবিমান!

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জানান, শিক্ষার্থীদের মারধর করার কোন বিধান নেই। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা