সারাদেশ

ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেউটখালি উমপাড়া বটতলা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১১ জন আহত হয়েছে।

আরও পড়ুন: জীবিত অবস্থায় বেহেশত পাওয়া যায় না

তবে নিহতদের এখনও নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের মধ্যে একজন পুরুষ (২১) ও অপর একজন শিশু (৫) বলে জানা গেছে।

আহতরা হলেন, তানিয়া আক্তার, সুমাইয়া, আকতার হোসেন, তনয়, ফেরদৌসী আক্তার, হেমেরা বেগম, শিরিন সুলতানা, মনির হোসেন, নজরুল ইসলাম, হাসানা, গোলাম কবিরকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে , এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে রোববার (১৪ আগষ্ট) বিকাল ৩ টার দিকে মোল্লা, সাকুরা, শরিয়তপুর পরিবহনের তিন বাস সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানায়, উমপারা ব্রিজ এলাকায় একটি বাস যাত্রী উঠাতে ছিলেন। পিছনে থেকে অপর বাস ধাক্কা দিলে ২ জন নিহত, গুরুত্বর ১১ আরোহী আহত হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: মাহফুজুর রহমান রিবেন বলেন, কেউটখালি উমপাড়া বটতলায় বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন মৃত্যু হয়েছে। এছাড়া ১১ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শ্রীনগর থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন বলেন, গাড়ি ৩টি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। দূর্ঘটনার পর রাস্তাটি প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত যানজট ছিল এবং কিছু সময় বাস চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা