ছবি: সংগৃহীত
সারাদেশ

সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুলছাত্রী ধর্ষণ

শওকত জামান, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে সিঁধ কেটে ঘরে ঢুকে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১৪ আগস্ট) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: শুটিংয়ে যৌন হেনস্তার শিকার মিম

এর আগে শনিবার (১৩ আগস্ট) রাতে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পিতা। এর আগে গত শুক্রবার (১২ আগস্ট) গভীর রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের বাসিন্দা নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রী একই ইউনিয়নের স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে আসা-যাওয়ার সময় একই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল কাদেরের ছেলে কনক হাসান (২৫) প্রতিদিন ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলো।

আরও পড়ুন: সেই শিক্ষিকার মৃত্যু রহস্যজনক

এ নিয়ে স্কুলছাত্রীর বাবা তাকে নিষেধ করলে সে এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে শুক্রবার দিবাগত গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে ঢুকে মুখ বেঁধে বখাটে কনক জোরপূর্বক ধর্ষণ করে ওই স্কুলছাত্রীকে। এ সময় নির্যাতিতা স্কুলছাত্রীর চিৎকারে তার মা-বাবা পাশের কক্ষ থেকে দৌড়ে আসলে কনক সিঁধ দিয়েই পালিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জানান, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পিতা গতকাল (শনিবার) রাতে থানায় মামলা দায়ের করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ওই স্কুলছাত্রীকে আজ (রোববার) সকালে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা