সারাদেশ

ভাগনিকে ধর্ষণ, মামা গ্রেফতার

এস. এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধায় ভাগনিকে ধর্ষণ মামলায় মামা নুর ইসলামকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (১৩ আগস্ট) দিনগত রাত সাড়ে নয়টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: সেই শিক্ষিকার মৃত্যু রহস্যজনক

নুর ইসলাম সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাইপাস এলাকার মৃত আকবর আলীর ছেলে। ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী কিশোরী গত ২১ মে একটি ছেলে সন্তান জন্ম দেন।

মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী ও তার বাবা-মা তিন জনই প্রতিবন্ধী। তার পিতা মারা যান বছর পনের আগে। সহায়সম্বলহীন পরিবারটির হাল ধরেন তার মা। ভিক্ষা বৃত্তি করে সংসার চালান তিনি। মেয়েকে বাড়িতে একা রেখে গ্রামে-গ্রামে ভিক্ষা করতে যেতেন তার মা। এ সুযোগে ওই কিশোরীকে প্রতিবেশী মামা নুর ইসলাম একাধিকবার ধর্ষণ করেন।

আরও পড়ুন: মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ২

কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে আলট্রাসনোগ্রাফি করানো হয়। রিপোর্টে কিশোরীর অন্তঃসত্ত্বা বিষয়টি ধরা পড়ে। একাধিকবার গ্রাম্য সালিস করা হয়। এতে সমাধান না হওয়ায় পরে ওই কিশোরীর আরেক এক মামা গত ১৫ জানুয়ারি থানায় মামলা দায়ের করেন। তখন থেকে আসামি পলাতক ছিল। মামলার ৭ মাস পরে তাকে গ্রেফতার করা হলো।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা