সারাদেশ

শ্বশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার শশুর বাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৫ আগস্ট) ভোর রাতের দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩ সৈন্য নিহত

নিহত মো. এমরান হোসেন মুন্না (২৭) সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের আহমদ উল্যার ছেলে। এদিকে মুন্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে মুন্নার শ্বশুর মোরশেদ আলম মুসা।

নিহতের পিতা আহমদ উল্যাহ অভিযোগ করে জানান, ৪ বছর আগে প্রেমের সম্পর্কে পরিবারের মতের বিরুদ্ধে জামালপুর গ্রামের মোরশেদ আলম মুসার মেয়ে শিল্পী আক্তারকে বিয়ে করে তার ছেলে মুন্না। বিয়ের পর থেকে মুন্নার এবং তার স্ত্রী শিল্পীর সঙ্গে পারিবারিক কলহ দেখা দেয়। ওই পারিবারিক কলহের জের ধরে গত দুই মাস ধরে স্ত্রী, শ্বশুর, শাশুড়িসহ ওই বাড়ির লোকজনের সঙ্গে মুন্নার বিরোধ চলে আসছে। দুইদিন আগে শ্বশুর বাড়িতে বেড়াতে যায় মুন্না। সোমবার ভোর রাতে শ্বশুর বাড়ি থেকে খবর আসে মুন্না আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: প্রবাসীর স্ত্রীকে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ

আহমদ উল্যাহ জানান, তার ছেলে মুন্না আত্মহত্যা করেনি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যার গুজব ছড়ানো হচ্ছে। সঠিক ময়নাতদন্তের মাধ্যমে হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা