বিআরটিসি বাস চলাচলে বাধা দেওয়াই মানববন্ধন
সারাদেশ

বিআরটিসি বাস চলাচলে বাধা দেওয়ায় মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী-ঢাকা মহাসড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ২১টি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন ।

আরও পড়ুন: কাশ্মীরে গোলাগুলিতে নিহত ৫

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১০টায় বোয়ালমারী পৌর বাস টার্মিনালের সামনে মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ফরিদপুর বাস মালিক সমিতি দীর্ঘ দিন যাবত বোয়ালমারী, আলফাডাঙ্গার সাধারণ যাত্রীদের জিম্মি করে রেখেছে। তারা ভালো কোন পরিবহন সংস্থাকে এ অঞ্চলে কার্যক্রম পরিচালনা করতে দেয় না। আবার নিজেরাও ভালো পরিবহনের ব্যবস্থা করে না। পদ্মা সেতু চালুর পর সাধারণ মানুষের দাবির মুখে বিআরটিসি এসি বাস সার্ভিস বুধবার থেকে চালু করে।

উদ্বোধনের দ্বিতীয় দিনে বিআরটিসির একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলে ভাঙ্গা বাস টার্মিনালের কাছে পৌঁছালে ফরিদপুর বাস মালিক সমিতি বাসটি গতিরোধ করে আটকে দেয়। এ সময় যাত্রীদের অপমান করে বাস থেকে রাস্তায় নামিয়ে দেওয়াসহ বিআরটিসি বাসের স্টাফদের মারধর করেন এবং ওই রুটে বাস চালালে হাত পা কেটে দেওয়ার হুমকি দেয়।

বাস মালিক সমিতি কর্তৃক বিআরটিসি বাস বন্ধ করে যাত্রী নামানোর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সুশীল সমাজ ও সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে উঠেন। সাধারণ জনগণ তাৎক্ষণিক ওই দিন পৌর বাস টার্মিনালে গিয়ে মালিক সমিতির ঢাকাগামী রাজধানী পরিবহন বন্ধ করে দেন। এ সময় বোয়ালমারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জেলা বাস মালিক সমিতি পরিচালিত বাসটি ঢাকা যেতে সাহায্য করেন।

বিআরটিসি বাস চলাচল অব্যাহত রাখার দাবিতে ২১টি সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ঢাকা-দিল্লি প্রতিরক্ষা সংলাপ বৃহস্পতিবার

এ সময় বক্তব্য রাখেন সাপ্তাহিক চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী বার্তা সম্পাদক এডভোকেট কোরবান আলী, বোয়ালমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক চৌধুরী রায়হান রকি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার, উপজেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হোসেন, বোয়ালমারী জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ মোল্যা, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো. আলমগীর হোসেন, সাংবাদিক আমীর চারু বাবলু প্রমুখ। মানববন্ধনের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ক্যাবের সভাপতি ও সাংবাদিক মুহাব্বাতজান চৌধুরী।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা