ফের ট্রেনের ইঞ্জিন বিকল টাঙ্গাইল
সারাদেশ

টাঙ্গাইলে ফের ট্রেনের ইঞ্জিন বিকল

সান নিউজ ডেস্ক : ফের টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ( ১০ আগস্ট) ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা লালম‌নি এক্স‌প্রেস ট্রেন‌টি রাত ১২টার দি‌কে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে আসার পর ইঞ্জিন বিকল হ‌য়ে যায়। এতে রাতভর দুর্ভোগ পোহা‌তে হ‌য়েছে যাত্রী‌দের।

আরও পড়ুন: ডলার খোলাবাজারে ১২০ টাকা উর্ধ্বমুখী পাগলা ঘোড়া ছুটবে কত দূর!

বিকল হওয়া ইঞ্জিন মেরামত শেষে বৃহস্প‌তিবার (১১ আগস্ট) সকাল ৬টা ২৫ মি‌নি‌টে ছে‌ড়ে যায় ট্রেনটি টাঙ্গাইল ছেড়ে যায়।

এর আগে মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্স‌প্রেস ট্রেনটি টাঙ্গাইলের ধেরুয়া এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকা-উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

গত ৩০ জুলাই সন্ধ‌্যা ৬টা ১৮ মিনিট থেকে রাত ৮টা ২৬ মিনিট পর্যন্ত ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা সিল্ক‌সি‌টি এক্স‌প্রেস‌টি ট্রেন‌টির ইঞ্জিন বিকল হ‌য়ে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নে আট‌কে ছিল। ট‌াঙ্গাইলে পরপর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা বাড়‌ছে।

লালম‌নি এক্স‌প্রেস ট্রেনের যাত্রীরা জানান, ট্রেন‌টি বঙ্গবন্ধু সেতুপূর্ব পা‌ড়ে যাত্রা বির‌তি দেয়। অনেকক্ষণ হলেও ট্রেন‌টি আর ছাড়েনি। প্রথ‌মে সবাই ভে‌বে‌ছিল হয়ত কোনো ট্রেন ক্রসিং কর‌বে তাই সময় লাগ‌ছে। কিন্তু প‌রে জানা গেল ট্রেন‌টির ইঞ্জিন বিকল। স্টেশন থে‌কে কোনো তথ‌্য দি‌তে পার‌ল না কখন ট্রেন‌টি ছাড়া হ‌বে। ত‌বে প্রথ‌মে জানা‌নো হল ঢাকা থে‌কে অন‌্য ট্রেনের ইঞ্জিন আনা হ‌বে।‌ কিন্তু ইঞ্জিন না এনে মেরামত কাজ শুরু ক‌রে রেল কর্তৃপক্ষ। এতে সারারাত প‌রিবার নি‌য়ে চরম ক‌ষ্ট ও আত‌ঙ্কে রাত কে‌টে‌ছে।

আরও পড়ুন: ঢাকা-দিল্লি প্রতিরক্ষা সংলাপ বৃহস্পতিবার

বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল‌স্টেশ‌নের মাস্টার (বুকিং) রেজাউল ক‌রিম জানান, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা লালম‌নিগামী লালম‌নি এক্স‌প্রেস ট্রেন‌টি রেল‌স্টেশ‌নে যাত্রী বির‌তি শে‌ষে ছে‌ড়ে যাওয়ার সময় ইঞ্জিন চালু হ‌চ্ছিল না। প‌রে ইঞ্জিন মেরামত শে‌ষে বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ৬টার দি‌কে ট্রেন‌টি লাল‌ম‌নিরহাটের উদ্দেশ্যে ছে‌ড়ে গে‌ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা