ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল ও গাজাঁসহ আটক ২
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ফেনসিডিল ও গাজাঁসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ফেন্সিডিল ও গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : উর্ধ্বমুখী পাগলা ঘোড়া ছুটবে কত দূর!

বুধবার (১০ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের নামাজ পড়া নামক এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিল সহ দুলাল ইসলাম (২৭) নামে একজন মাদক কারবারিকে আটক করে পুলিশ।

এছাড়াও রুহিয়া ট্যাংক-লড়ি অফিসের পাশ থেকে ১শ গ্রাম গাঁজা হতে মেরিনা নামে একজন নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত দুলাল হোসেন পার্শবর্তী পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার হামিদুল ইসলামের ছেলে এবং মেরিনা বেগম (২২) রুহিয়া থানার ঘনিবিষ্টপুর গ্রামের নয়ন ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়,আটককৃত ২ জনই দীর্ঘদিন যাবত এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। ২ মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

তিনি বলেন, রুহিয়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ১০০ বোতল ফেনসিডিলসহ দুলাল ইসলাম এবং রুহিয়া ট্যাংকলড়ি এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মেরিনা বেগম নামে এক নারীকে আটক করা হয়।

আরও পড়ুন : ১৯ দিনের অকটেন মজুত আছে

আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা